1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ১জন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ১৯০ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় ইয়াবা ও গাঁজাসহ মো. ফরিদ হাওলাদার (২৫)কে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। শুক্রবার (২০ আগস্ট) রাত আনুমানিক ১০ টার দিকে চর বিশ্বাস ইউনিয়নের বুধবাড়িয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চর বিশ্বাস ইউনিয়নের বুধবাড়িয়া বাজার এলাকা থেকে ২৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এসআই মো. নুরনবী ও এএসআই সুজন চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামি মো. ফরিদ হাওলাদার পিতা মো. বাদশা হাওলাদার উত্তর চর বিশ্বাস গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে শনিবার (২১ আগস্ট) বেলা ১২ টায় গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট পাকা রাস্তার মোড়ে মাদক বিক্রেতা মো. শুক্কুর গাজী (৪০)কে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি মো. শুক্কুর গাজী মৃত. আব্দুল খালেক গাজীর ছেলে। তার বাসা গলাচিপা পৌরসভার নতুন বাজার লঞ্চঘাট এলাকায়। গলাচিপা থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মো. শুক্কুর গাজীকে গ্রেফতার করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu