1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী জামালপুরে পালিত

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ২৪২ সময় দর্শন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলার কৃতি সন্তান জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এর চাচা মরহুম ব্যারিস্টার সালাম তালুকদারের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা- দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি।

২০ আগস্ট শুক্রবার বাদ জুম্মা স্টেশন বাজার মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

বিএনপিনেতা শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার এখন এমন দেউলিয়া হয়ে গেছে যে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে দোয়া পর্যন্ত করতে দেওয়া হয় না। একই চিত্র এখন সারাদেশে হয়ে গেছে। তিনি আগামী দিনে সরকারের পতন নিশ্চিত করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহন করার আহ্বান জানান।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক গাউছুল আজম শাহীন,শহর বিএনপির সদস্য সচিব শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিএনপির সাবেক মহাসচিব মরহুম ব্যারিস্টার সালাম তালুকদারের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu