1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাটে ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে আইসিটি আইনে অভিযোগ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১৬৬ সময় দর্শন

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী সংসদ সদস্য মোতাহার হোসেনকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ার অভিযোগ তুলে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্করের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে অভিযোগ করেছেন মিজানুর রহমান মিজান নামে এক ছাত্রলীগ নেতা।

মঙ্গলবার মধ্যরাতে ওই ছাত্রলীগ নেতা বাদী হয়ে হাতীবান্ধা থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে এ অভিযোগ দায়ের করেন। মিজানুর রহমান মিজান হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ জানায়, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে হাতীবান্ধা উপজেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী ওই কর্মসূচির সাংস্কৃতিক অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্কর নিজের ফেসবুক আইডি থেকে কিছু আপত্তিকর মন্তব্য করেন- এমন অভিযোগ বাদী ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজানের।

এতে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনকে সামাজিকভাবে হেয় প্রতিপন্নসহ তার মান-সম্মানের হানি করা হয়েছে বলে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ করেন ওই ছাত্রলীগ নেতা।

পুলিশ অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করে তদন্ত করছে। এ বিষয়ে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্কর জানান, শোক দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান, এমনটি দেখে খারাপ লেগেছে। সে কারণে প্রতিবাদ করেছি।

এখানে কাউকে হেয় প্রতিপন্ন করার প্রশ্নই আসে না। হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি জিডি আকারে গ্রহণ করে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu