1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জামালপুরে পুস্তক প্রকাশক সমিতির জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২০৫ সময় দর্শন
জামালপুরে পুস্তক প্রকাশক সমিতির জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান
Issuance of memorandum to the Deputy Commissioner of Jamalpur Book Publishers Association

মহামারি করোনা ভাইরাসের পাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জামালপুর জেলা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রীর কাছে অনুদান প্রদানের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।

১৮ আগষ্ট বুধবার দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানের নিকট বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জামালপুর শাখার পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিচালক ও জামালপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোকছেদুর রহমান হারুন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. মাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুজ্জামান বাবু, মাসুদ ভূইয়া, মো. সোবহান আলী সুজন, কোষাধ্যক্ষ মো. মোরাদ আলী, সদস্য লিটন চন্দ্র দাস, মনিরুজ্জামান সহ সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সারাদেশে ছাব্বিশ হাজার পুস্তক ব্যবসায়ী রয়েছে। মহামারি করোনায় এরা সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অন্তত এক হাজার কোটি টাকা সল্পসুদে বিশেষ প্রণোদনা দাবি করা হয়েছে।

এছাড়া ব্যবসায়ী পরিবারের জন্য একশ কোটি টাকা এককালীন প্রদানের দাবিসহ বিভিন্ন স্কুল কলেজের লাইব্রেরিকে সমৃদ্ধ করতে একাডেমিক সৃজনশীল বই ক্রয়ের জন্য আরো পাঁচশত কোটি টাকার বিশেষ বরাদ্ধ প্রদানের দাবি জানানো হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu