1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপা বাজারে ৫৫ কেজি ওজনের গোলপাতা মাছ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১৩৪ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপা বাজারে বৃহস্পতিবার বিরল প্রজাতির ৫৫ কেজি ওজনের একটি গোলপাতা মাছ ওঠে। গলাচিপা বাজারে এ বিরল প্রজাতির মাছ আনা হয়। মাছটি দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় লেগে যায়।জানা গেছে, পটুয়াখালীর গলাচিপায় জেলে সাগর মাঝি বাজারের বিশিষ্ট বরফ ব্যবসায়ী লিকন তালুকদার কাছে মাছ বিক্রি করেন।

উপজেলার গোলখালী গ্রামের সাগর মাঝি বলেন, উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে গত বুধবার জেলেদের জালে এই গোলপাতা মাছটি ধরা পড়ে। প্রায় সাত ফুট দৈর্ঘ্য ও দুই ফুট প্রস্থের এই মাছটি উপজেলার বরফ ব্যবসায়ী লিকন তালুকদারের কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

গলাচিপা মাছ বাজারের সভাপতি মোঃ চুন্নু মৃধা বলেন, বাজারে এর আগে গোলপাতা মাছ এলেও এত বড় মাছ কেউ দেখেনি। এ জন্য মাছটি দেখতে উৎসুক মানুষ ভিড় করে। গলাচিপা পৌরসভার প্যানেল মেয়র সুশীল বিশ্বাস বলেন, বাজারে গোলপাতা মাছ আসার খবর পেয়ে আমিও একনজর দেখতে গিয়েছিলাম।

এমন মাছ আমাদের এখানে দেখা যায় না। উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল নবী বলেন, এলাকার মানুষ এটিকে গোলপাতা মাছ নামে চিনলেও এটি এক ধরনের সেইল ফিশ। খেতে খুব সুস্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। এ মাছ গভীর সমুদ্রে দেখা যায়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu