1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নেত্রকোণার কৃষক হত্যা মামলার আসামী ঢাকা থেকে গ্রেফতার করেছে

নেত্রকোণা প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৫৩ সময় দর্শন

নেত্রকোণার সদর উপজেলার সাতপাটি গ্রামের চাঞ্চল্যকর কৃষক মতি মিয়া হত্যা মামলার প্রধান আসামি ওয়াসিম মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

র‌্যাব -১৪ অধিনায়ক এম শোভন খান জানান, চলতি বছরের ১১ জুলাই জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের সাতপাটি গ্রামের কৃষক মতি মিয়া (৪৫) কে একই গ্রামের ওয়াসিম ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে।

এ ঘটনায় নেত্রকোণা মডেল থানায় নিহতের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। এ বিষয়টি নিয়ে দেশের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই আসামিদ্বয় গা- ঢাকা দেয়।

র‌্যাব-১৪ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোর রাতে ঢাকা লালবাগ এলাকায় অভিযান চালিয়ে পলাতক প্রধান আসামি ওয়াসিম মিয়াকে গ্রেফতার করে। এর আগেও মামলার ৪ নম্বর এজহার নামীয় আসামি লিমন মিয়াকে র্য্যাব অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওয়াসিম মিয়াকে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu