1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় নিখোঁজ পুত্রবধু ও নাতিকে ফিরে পেতে শ্বশুরের জিডি

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ১৫৫ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজ পুত্রবধু ও নাতিকে ফিরে পেতে শ্বশুর  থানায় জিডি করেছেন। নিখোঁজ পুত্রবধুর শ্বশুর হচ্ছেন উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত. জজ্ঞেশ^র চন্দ্র হাওলাদারের ছেলে প্রফুল্ল হাওলাদার (৬৫)। প্রফুল্ল হাওলাদার ১৬ আগস্ট গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

যাহার ডায়েরী নং- ৫৭৫, তারিখ- ১৬/০৮/২০২১। ডায়েরী সূত্রে জানা যায়, প্রফুল্ল হাওলাদারের ছেলে মিন্টু হাওলাদার (৩৫) এর সাথে দীপা রানী (২৮) পিতা মৃত. দ্বিলীপ কবিরাজ সাং- দশমিনা, থানা-দশমিনা, জেলা-পটুয়াখালীর সাথে গত ৩ (তিন) বছর আগে বিবাহ হয়।

তাদের সংসারে দু বছরের একটি পুত্র সন্তান রয়েছে। প্রফুল্ল হাওলাদার জিডিতে বলেন, আমার ছেলে ঢাকায় রাজমিস্ত্রির কাজ করে। ইতিপূর্বে আমার ছেলের বউ ঢাকায় গিয়ে আমার ছেলে সাথে কিছুদিন বসবাস করেছে। আমার ছেলের বউয়ের পিতার মৃত্যুর সংবাদ পেয়ে ছেলে এবং ছেলের বউ বাড়িতে আসে।

ঘটনার দিন ১৬/০৮/২০২১ তারিখ সকাল অনুমান ৮ টার সময় আমার ছেলে আমাদের নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। ছেলের বউ দীপা রানী ছেলের সাথে ঢাকায় গিয়ে বসবাস করতে চাইলে করোনা সংক্রমন কমলে নিবে বলে অনেক বুঝিয়ে আমার ছেলে তার স্ত্রী দীপা রানীকে আমাদের বাড়িতে রাখিয়া যায়।

অতপর একই তারিখে বেলা অনুমান ১১ টার দিকে আমার ছেলের বউ দীপা রানী ও তার দুই বছরের সন্তানকে নিয়ে আমাদের কাউকে কিছু না বলিয়া ঘর হইতে বের হয়ে যায়।

পরবর্তীতে আমাদের নিকট আত্মীয় স্বজনের নিকট আত্মীয়দের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় আমার ছেলের বউ ও তার ছেলেকে (আমার নাতি) না পেয়ে ভবিষ্যতের জন্য গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরী করি। আমি আমার ছেলের বউ ও নাতিকে ফিরে পেতে চাই।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu