1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় শতভাগ ভাতা পেতে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ১৮৪ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপা উপজেলা শতভাগ ভাতার আওতায় আসছে। এ উপলক্ষে সোমবার (১৬ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা অডিটরিয়াম মিলানায়তন সভা কক্ষে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছরে গলাচিপা উপজেলাকে শতভাগ বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতার আওতায় আনা হচ্ছে। উপজেলা অডিটরিয়াম মিলানায়তন সভা কক্ষে প্রাঙ্গণে অনুষ্ঠিত জি টু পি (গর্ভমেন্ট টু পার্সন) বিষয়ক সেমিনারে এ তথ্য জানানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ এর সঞ্চালনায় সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু (এমপি)।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নিজামউদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মস্তফা, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, ১২টি ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

এ সময় প্রধান অতিথি এস এম শাহজাদা সাজু (এমপি) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হত দরিদ্র বান্ধব সরকার, হত দরিদ্রদের পাশে সব সময় আছেন এবং থাকবেন। শতভাগ ভাতার আওতায় আসা উপজেলাগুলোর মধ্যে গলাচিপা অন্তর্ভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি আরো বলেন, জনপ্রতিনিধিরা প্রতিটি ঘরে ঘরে এ তথ্য পৌঁছে দিবেন। যাতে একটি লোকও আবেদন করা থেকে বাদ না পড়ে। মাননীয় প্রধানমন্ত্রীর এই বিশেষ উদ্যোগের সুফল প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে আমরা বদ্ধ পরিকর।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu