1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় জাতীয় শোক দিবসে পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ১৪৪ সময় দর্শন

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির গলাচিপা জোনাল অফিস এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নিজস্ব অর্থায়নে বৈশি^ক মহামারি করোনা ভাইরাসে অসহায়, দুস্থ পরিবার ও গলাচিপা স্বপ্ন পূরণ বিদ্যা নিকেতনের ২৫ জন ছিন্নমূল বাচ্চাদেরসহ মোট ১২৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার ও সোমবার দিনভর উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় ও দুস্থ ১২৫০ টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, পেইচ, ডাল, আলু, সয়াবিন তেল ও লবণ। পল্লী বিদ্যুৎ সমিতি গলাচিপা জোনাল অফিস ডেপুটি জেনারেল ম্যানেজার ও প্রকৌশলী মাঈনুদ্দিন আহমেদ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলায় বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আমাদের এ সহযোগিতা।

আমরা তালিকা করে, খোঁজ খবর নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে সমিতির কর্মকর্তাদের মাধ্যমে তাদের সহায়তা করছি। ডেপুটি জেনারেল ম্যানেজার আরো জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারে মাইকিং করে জানানো হচ্ছে যারা এখনো পল্লী বিদ্যুতের সংযোগ গ্রহণ করেন নি, তাদেরকে শোকের মাসের মধ্যে সংযোগ গ্রহণ করার আহবান জানানো হচ্ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu