1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জামালপুরে বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি।
  • আপডেটের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১৮৩ সময় দর্শন
জামালপুর বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

১ সেপ্টেম্বর বুধবার সকালে স্থানীয় নিরালা পার্কিং সংলগ্ন জেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির সহসভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে ও শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীনের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা – দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক।

প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি কাজী মসিউর রহমান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আনিছুর রহমান বিপ্লব, কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাত্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক আঃ বারেক, শহর বিএনপির সভাপতি মোশারফ হোসেন খান প্রমুখ।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক তাইফুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুখলেছুর রহমান,পল্লী উন্নয়ন সমবায় বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য আব্দুল কাদের জুয়েল, আব্দুল জব্বার,মোকলেছুর রহমান, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য গীতা রানী সরকার, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শান্ত, শহর যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, আলতাফ হোসেন মন্ডল, পপেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu