1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

করোনাকালীন সময়ে সাংবাদিকদের সরকারের প্রণোদনা দিলেন ইউএনও

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১৫৯ সময় দর্শন

পটুয়াখালীর গলচিপায় করোনাকালীন সময়ে সাংবাদিকদের সরকারের প্রণোদনা দিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। রবিবার (১ আগস্ট) বিকাল ৫টায় উপজেলা অডিটরিয়াম হল রুমে সামাজিক দূরত্ব বজায় রেখে সাংবাদিকদের মাঝে এ প্রণোদনা দেয়া হয়।

করোনাকালীন সময়ে দেশের বিভিন্ন সেক্টরের মতো সরকার সাংবাদিকদেরও প্রণোদনা প্রদান করে। উপজেলায় কর্মরত সাংবাদিকরা প্রণোদনা চেয়ে লিখিত আবেদন করেন।

উপজেলায় কর্মরত সাংবাদিকরা দিবারাত্র জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডসহ জাতীয় দূর্যোগ মূহুর্তে উপজেলার সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করায় উপজেলা প্রশাসন তাদের পাশে দাড়ান।

করোনা মহামারীর কারনে সরকার ২১ জুলাই থেকে কঠোর লকডাউনও ঘোষণা করে। এসময়ে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ঝুঁকি নিয়ে সাংবাদিকরাও দায়িত্ব পালন করেন।

গলাচিপা উপজেলার জাতীয় দৈনিকে কর্মরত একাধিক সাংবাদিকরা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি মাঠেঘাটে দায়িত্ব পালন করেন।

মানুষের মধ্যে ব্যাপক জনসচেতনায় সাংবাদিকদের মূখ্য ভূমিকা ছিল। তাই সরকার বিভিন্ন সেক্টরের মতো সাংবাদিকদের মধ্যেও প্রণোদনা প্রদান করে। সরকারের পক্ষ থেকে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার সাংবাদিকদের প্রণোদনা প্রদান করেন।

এ সময় তিনি বলেন, আমরা করোনাকালীন সময়ে এ্যাডভোকেট, মুহুরী ও সাংবাদিকদের মাঝে আর্থিক প্রণোদনা দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu