1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইউনিয়ন ডিজিটাল সেন্টারের বিভাগীয় কমিটি ঘোষণা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১৪৯ সময় দর্শন

বর্তমান সরকারের ব্রেইন চাইল্ড হিসেবে খ্যাত ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালকদের সংগঠন ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক ফোরাম এর বরিশাল বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে।

গত শুক্রবার (৩০ জুলাই) বিকাল ৩টায় পূর্ব ঘোষিত ডিজিটাল কনফারেন্সে পবিত্র ধর্মগ্রন্থ তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ডিজিটাল সেন্টারে কর্মরত যে সকল উদ্যোক্তাবৃন্দ মৃত্যুবরণ করেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনা করে দোয়া এবং মোনাজাতের আয়োজন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. নুরুল ইসলাম এবং ঝালকাঠি জেলার মো. সাহাবুদ্দিন মানিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এছাড়া সহ-সভাপতি হিসেবে ভোলার অরুন চন্দ্র হাওলাদার, অর্থ সম্পাদক হিসেবে বরিশালের মাহাতাব উদ্দিন, সাংগঠনিক হিসেবে বরগুণার মো. মাসুম বিল্লাহকে নির্বাচিত করেছেন।

এ সময়ে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কেন্দ্রীয় পরিচালক ফোরামের সভাপতি হাজী মো. আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মাহাতাব আলী সহ কেন্দ্রীয় নের্তৃবৃন্দ।

উক্ত ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় ফোরামের সাবেক সভাপতি মো. ফজলুল করিম রিয়াজ। এ সময়ে আলোচকবৃন্দরা বলেন, করোনাকালীন সময়ে বিনা পারিশ্রমিকে দিন রাত কাজ করলেও তাদের প্রতি সরকার অবহেলা করছে।

এছাড়াও যেকোন মূল্যে সরকারি কর্মচারীর মর্যাদা ও বেতন ভাতা আদায়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu