1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় করোনায় সহকারী শিক্ষা অফিসারের মৃত্যু

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ১৩৭ সময় দর্শন

করোনায় আক্রান্ত হয়ে গলাচিপায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: জামাল হোসেন( ৪৮) মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন) শনিবার সকাল ৭ টায় ঢাকার ধানমন্ডি এলাকায় আনোয়ার খান মর্ডান হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা গ্রামের আজিজ মাতুববরের ৭ সন্তানের মধ্যে সকলের বড়। গলাচিপা উপজেলা শিক্ষা অফিসের সহকর্মীরা জানান, তিনি গলাচিপা উপ জেলার খারিজ্জমা ও চিকনিকান্দি ক্লাস্টারের দায়িত্বে ছিলেন।

জামাল হোসেনের ভগ্নিপতি শিক্ষক মো: আলাউদ্দিন জানান, মো: জামাল হোসেন পটুয়াখালীর পিটিআই রোডে পরিবার নিয়ে নিজ বাসায় বসবাস করতেন।

গত ১২জুলাই তার করোনা পজিটিভ হয় এবং ওই তারিখে তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৪জুলাই বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসতালে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

পরে তার শারীরিক উন্নতির জন্য ২৭ জুলাই ঢাকার ধানমন্ডি এলাকায় আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঢাকাতেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭টায় তিনি মৃত্যু বরন করেন।

মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাকে জানাজা শেষে আলীপুরা গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

তাঁর মৃত্যুতে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা, উপজেলা প্রশাসন, পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার, গলাচিপা উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসারবৃন্দ ও শিক্ষক সমাজ শোক জানিয়েছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu