1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লারমনিরহাটে মাদক ব্যবসায়ীদের হামলা,আহত ৪

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ২৭৩ সময় দর্শন

লালমনিরহাটের আদিতমারী উপজেলার আবাসন এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে সুপারী চুরির বিচার মন মত না হওয়ায় বিচারকদের সামনেই মাদক ব্যবাসায়ীদের হামলায় ৪ জন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৮ জুলাই) উপজেলার সারপুকুর ইউনিয়নে মিলন বাজার আবাসন এলাকায় এ হামলা চালায়। আহতরা হলেন,ওমর আলীর মেয়ে মমতাজ বেগম, জামাই আনারুল হক, ছেলে বেলাল হোসেন ও আরেক মেয়ে বিলকিস খাতুন।

এ ব্যাপারে আনারুল হক বাদী হয়ে ৭ জনকে আসামি করে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে ও এলাকাবাসী জানান, আদিতমারী উপজেলার মিলন বাজার আবাসন এলাকার মৃত মাগরিবের ছেলে আমির হোসেন খুট্টু(৩৫) দীর্ঘদিন ধরে গালামাল ব্যবসার আড়ালে বিভিন্ন ধরনের মাদক বিক্রয় করে আসছেন।

ফলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত আবাসন এলাকায় মাদকসেবীদের আনাগোনা দেখা যায়। মাদক সেবীরা নবনির্মিত আবাসনের ঘর গুলো মাদক সেবনের আখড়ায় পরিনত করেছেন।

কিছু দিন আগে মাদক সেবীরা টাকার অভাবে আমির হোসেন খুট্টুর নেতৃত্বে আবাসন এলাকার বেলালের সুপাড়ি চুরি করে। সেই জন্য ২৮ জুলাই স্থানীয় কয়েকজনের উদ্যোগে বেলাল হোসেন ও আমির হোসেন খুট্টুর বিবাদ মিটানোর জন্য একটি শালীস বৈঠক বসে।

শালিসে মাদক ব্যবসায়ীর মনমত বিচার না হওয়ায় বিচারকদের সামনেই আমির হোসেন খুট্টুর লোকজন বেলালের পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। হামলায় বেলালের মেয়ে, মেয়ে জামাই, ছেলে ও ছোট মেয়েসহ ৪ জন গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে আহত ৪ জন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম মুঠো ফোনে বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu