নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার আমার বাড়ি আমার খামার প্রকল্পের অনলাইন মার্কেটিং সেন্টার কাম অফিস ভবন উর্দ্ধমুখী সম্প্রসারনের কাজ না করেই টাকা উত্তোলণের অভিযোগ উঠেছে। এতে করে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। তবে বর্তমানে কাজ চলমান রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তথ্য নিয়ে জানা যায়, জেলার বারহাট্টা উপজেলার আমার বাড়ি আমার খামার প্রকল্পের অনলাইন মার্কেটিং সেন্টার কাম অফিস ভবন উর্দ্ধমুখী সম্প্রসারনের জন্য ১০ লক্ষ টাকা ব্যয়ে চলতি বছরের ১ মার্চ প্রকল্প অনুমোদন হয়। যা ৩০ জুন সম্পন্ন করার কথা থাকলেও তা হয়নি।
সংশ্লিষ্ট অফিস সূত্রে আরো জানা যায়, প্রকল্প আসার পর ৪ সদস্যবিশিষ্ট একটি কার্য বাস্তবায়ন ও কর্ম-মূল্যায়ণ কমিটি গঠন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলীকে সদস্য ও উপজেলা সমন্বয়কারীকে সদস্য সচিব করা হয়।
পরবর্তীতে বিধি মোতাবেক দরপত্র আহ্বান করে বিগত চলতি বছরের ৯ মে স্থানীয় একটি ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এম রহমান ট্রেডার্সকে ভবন নির্মানের কাজ প্রদান করা হয়। যা ৩০ জুনের মধ্যে সম্পন্ন করার কথা ছিল। কিন্তু অদ্যাবধি কাজ সম্পন্ন হয়নি। এছাড়া প্রকল্পের কার্যাদেশের মেয়াদও বাড়ানো হয়নি। অথচ কাজ সম্পন্ন হওয়ার সকল কাগজ মূলে সমুদয় টাকা ২৭ জুন ঠিকাদারী প্রতিষ্ঠানের একাউন্টে উত্তোলণ করা হয়েছে।
ঠিকাদার মুসফিকুর রহমানের সাথে ২৯ জুলাই কথা হলে তিনি জানান, ‘আমি গত ৮ জুলাই কাজ পেয়েছি। বর্তমানে ভবনের কাজ চলমান রয়েছে। এখন পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আমার বাড়ি আমার খামার-এর ব্রান্স ম্যানেজের স্বাক্ষরিত চেকে দুই ধাপে প্রায় আড়াই লক্ষ টাকা পেয়েছি। আশাকরি দ্রুত সময়ে কাজ সম্পন্ন করতে পারব।’
উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মাসুম খান বলেন, ‘বারহাট্টা উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) কাজ সমাপ্তির প্রত্যয়ন প্রদান সাপেক্ষে দাবীকৃত বিল গত ২৭ জুন ঠিকাদারী প্রতিষ্ঠানের অনুকুলে পরিশোধ করা হয়েছে।’
এ বিষয়ে উপজেলা আমার বাড়ি আমার খামার-এর ব্রান্স ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, ‘ঠিকাদারী প্রতিষ্ঠান ৩০ জুন কাজ সম্পন্ন করতে না পারায় সমুদয় টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আমার যৌথ একাউন্টে জমা রাখি।’ নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন না করে কেন বিল উত্তোলন করা হয়েছে জানতে চাইলে কোন কথা না বলে ফোন কেটে দেন তিনি।
এদিকে কার্য বাস্তবায়ন ও কর্ম-মূল্যায়ণ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলম মোর্শেদ বদলী হয়ে যাওয়ায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে দায়িত্বরত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম বলেন, বর্তমানে আমার বাড়ি আমার খামার প্রকল্পের অনলাইন মার্কেটিং সেন্টার কাম অফিস ভবন উর্দ্ধমুখী সম্প্রসারনের কাজ চলমান রয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।