1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চুয়াডাঙ্গায় পুলিশের হাতে চুরি হওয়া ৩টি আলমসাধুসহ চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ১৬২ সময় দর্শন

চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে চুরি হয়ে যাওয়া ৩টি আলমসাধু (শ্যালোইঞ্জিন চালিত যান) উদ্ধার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। এ সময় তাদের হাতে গ্রেফতার হয় চোরচক্রের ৩ সদস্য।

গতকাল মঙ্গলবার ভোরে জেলার জীবননগর ও আলমডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে জসিমউদ্দিন (৩৫), আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের আশরাফ আলীর ছেলে বাশি (৩৫) এবং একই উপজেলার পারকৃঞ্চপুর গ্রামের শ্রী সুধীর প্রামাণিকের ছেলে শ্রী খোকন প্রামাণিক (৩৫)।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এ অঞ্চলের সংখ্যা গরিষ্ঠ দরিদ্র শ্রেণির মানুষ নসিমন, করিমন, আলগামন, পাখি ভ্যান ইত্যাদি যানবাহন চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকে।

সম্প্রতি প্রায় শোনা যাচ্ছিলো যে, সহজ-সরল এসব মানুষদের কাছ থেকে খুব কৌশলে একশ্রেণির দুর্বৃত্ত অযান্ত্রিক যানবাহনগুলো চুরি ছিনতাই করে নিচ্ছে এবং অপরাধীরা এ ধরনের ঘটনা ঘটাতে চলতি বছরের একটি ঘটনায় খুন পর্যন্ত সংঘটন করেছে।

বিধায় এই অপরাধ চক্রকে সমূলে উৎপাটনের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের নির্দেশনায় চুয়াডাঙ্গা সদর থানার ওসির নেতৃত্বে এসআই হাসানুজ্জামানসহ সদর থানা পুলিশের একটি টিম মঙ্গলবার ভোরে এ ধরনের ঘটনায় জড়িত একটি দলকে গ্রেফতার এবং তাদের দখল ও নিয়ন্ত্রণ থেকে শ্যালোইঞ্জিন চালিত ৩টি চোরাই আলমসাধু উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপার্দ করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu