1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় কঠোর লকডাউনে করোনা প্রতিরোধে তৎপর প্রশাসন ও সেনাবাহিনী

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ১৯৮ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় কঠোর লকডাউনে করোনা প্রতিরোধে তৎপর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। অন্যান্য দিনের মত কঠোর লকডাউন বাস্তবায়নে ৬ষ্ঠ দিন বুধবার (২৮ জুলাই) বেলা ১০টার পর গলাচিপায় উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ ভাবে মহড়া দিয়েছেন।

শহরের প্রধান সড়কগুলিতে যৌথভাবে মহড়া দেয়া হয়েছে। এবারের বিধি নিষেধ গতবারের চেয়ে কঠোর বলে জানানো হয়েছে। বেলা ১০টার পর থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের বিভিন্ন স্থানে আইন শৃংখলা বাহিনী সদস্যরা অভিযান চালায়।

অভিযানকালে শহরে রিক্সা, মোটর সাইকেল ও গাড়ী থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তায় বের হওয়ার কারণ জিজ্ঞাসা করা হয়েছে। যেসব মানুষ জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত বা চিকিৎসা সেবা নিতে বের হয়েছে শুধুমাত্র তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দেয়া হয়।

অপরদিকে যারা কোন কারণ দর্শাতে পারেনি কেন বের হয়েছেন, তাদেরকে ঘরে ফিরে যেতে বলা হয়েছে। যৌথ মহড়া ও অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার বলেন, লকডাউন বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম করোনা প্রতিরোধে সকলকে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানান। লকডাউন কার্যকর করার জন্য লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. শাহজাহান ৪২ ফিল্ড রেজিঃ আর্টি নের্তৃত্বে ১৬ সদস্যের একটি টহল টিম গলাচিপা প্রদর্শন করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu