1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দুই নারীর পিটুনিতে মারা গেল ষাটোর্দ্ধ এক ব্যাক্তি

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ১৮০ সময় দর্শন

লালমনিরহাটে দুই নারীর কিল-ঘুষিতে আবুল কালাম আজাদ (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলার কালীগঞ্জ উপজেলার বৈরাতী এলাকার সোনার দিঘী গ্রামে ঘটনাটি ঘটে। মঙ্গলবার (২৭জুলাই) কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাত হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আবুল কালাম আজাদ উপজেলার বৈরাতী গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী গ্রামে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মৃত মহির উদ্দিন ছেলে মেহের আলী (৫৫) ও চাচাতো ভাই আবুল কালাম আজাদের সাথে বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার সকালে আবুল কালাম আজাদ এর বাড়ির পাশেই সেই জমিজমার বিষয়কে কেন্দ্র করে অতর্কিত ভাবে মেহের আলী নিজে ও সাগর মিয়া, রুবি বেগম,আকলিমা বেগমসহ কয়েকজন আবুল কালাম আজাদের উপর হামলা করে । এসময় রুবি বেগম,আকলিমা বেগমসহ কয়কজন নারীর কিল-ঘুষিতে গুরুতর আহত হয় আবুল কালাম আজাদ।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবব্রত কুমার রায় জানান, হাসপাতালে আসার আগেই লোকটির মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার পরিবারের কেউ অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu