1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পরকিয়ার জেরে হত্যাকান্ড, দাফনের তিনদিন পর অভিযোগ দায়ের

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ১৯৭ সময় দর্শন

লালমনিরহাটে ছোট ভাইয়ের মৃত্যুর ৩ দিন পর বড় ভাই অভিযোগ করেছেন তার ভাইয়ের স্বাভাবিক মৃত্যু হয়নি তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৬ জুলাই) নিহতের বড় ভাই খুনিয়াগাছ ইুনিয়নের শাহার আলীর ছেলে আব্দুর রশিদ লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয় বরাবরে ওই লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুর রশিদের ছোট ভাই আব্দুল জলিল গত ২৩ জুলাই ভোর রাতে মারা যান। পরিবারকে না জানিয়ে গোলাম রব্বানী নামে স্থানীয় এক ঔষধ ব্যাবসায়ী তরিঘরি করে লাশ দাফন সম্পন্ন করার চেষ্টা করেন।

পরে বড় ভাই আব্দুর রশিদ খবর পেয়ে সেখানে পৌঁছে দেখতে পান তার ভাই আব্দুল জলীলের মরদেহ গোসল করিয়ে দাফনের জন্য রাখা হয়েছে।

আব্দুর রশিদ তার অভিযোগে আরো উল্লেখ করেছেন তার ভাইয়ের নাক ও দেহের পিছনের অংশে রক্ত ঝরতে দেখেন। লিখিত ওই অভিযোগে আরো উল্লেখ রয়েছে, মৃত আব্দুল জলিলের স্ত্রী মমিনা বেগম (২৭) ও শহরের তিন দিঘী মাঝাপাড়া বাজারের ঔষধ ব্যাবসায়ী রমজান আলীর ছেলে গোলাম রব্বানী (২৮) এর মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে।

আর তারই জেরে বিভিন্ন সময় ঝগড়া বিবাদও হতো জলিল ও মমিনা দম্পতির মাঝে। জলীলের স্ত্রী মমিনা, প্রেমিক রব্বানী ও ভাই আশরাফুল ইসলাম (৪০) গত ২২ জুলাই রাত ১২টা থেকে রাত ২ টার মধ্যে জলিলকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে।

সরেজমিন ওই এলাকায় ২৬ জুলাই (সোমবার) দুপুরে গেলে স্থানিয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্য লক্ষ করা যায়। অভিযুক্ত মমিনা’র কাছে ওই রাতে কি হয়েছিলো জানতে চাইলে তিনি বলেন, রাতে বাড়িতে আশার পর তাকে খাইতে বলি কিন্তু সে না খায়া শুয়ে পরে। তার কাছে কয়েকজন টাকা পাইতো তাই সে খুব চিন্তায় ছিলো।

আমি পাশের বিছানায় দুই মেয়েকে সাথে নিয়ে ঘুমাই। ফজরে নামাজ পড়তে উঠে বাইরে থেকে এসে তাকে ডাক দিলে তার কোনো সাড়াশব্দ পাই না।

পরে আমি চিল্লানী দিলে আশপাশের লোকজন চলে আশে এবং পরে জানতে পাড়ি তিনি মারা গেছেন। পরকীয়া প্রেমের বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, তার ভাশুর আব্দুর রশিদ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।

কথিত ওই পরকীয়া প্রেমিক গোলাম রব্বানীর সাথে কথা বললে তিনি বলেন, তিনি একজন পল্লী চিকিৎসক। মানুষকে সেবা দেওয়াই তার কাজ। তিনি মৃত আব্দুল জলিলের দাফনের আগে গোসল দিয়েছেন।

এটাই তার অপরাধ। তাই তার বিরুদ্ধে এই অভিযোগ। এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন, মৃত ব্যাক্তি জলিলের মৃত্যুর ব্যাপারে অনুসন্ধানী মুলক কাজ শুরু হয়েছে। তদন্তের আগে কিছুই বলা যাবে না এটি হত্যা না কি স্বাভাবিক মৃত্যু।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu