1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাটে দুই কোচের মুখোমুখি সংঘর্ষ, আহত- ১০

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৩১১ সময় দর্শন

লালমনিরহাটের সাপ্টিবাড়িতে দুই কোচের মুখোমুখি সংঘর্ষে ১০ জন গুরুতর আহত হয়েছে। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ি বাজারের মোড় অতিক্রম করার সময় ঢাকা হতে ছেড়ে আসা অপু তিশা পরিবহনের সাথে বুড়িমারী হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালক, সহকারী ও যাত্রীসহ মোট ১০জন গুরুতর আহত হয়।

আদিতমারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। আহতদপর মধ্যে দুই কোচের চালক ও একজন সহকারীসহ ৩জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ সময় মহাসড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে বিশাল যানজটের সৃষ্টি হয়। সড়ক দুর্ঘটনা দেখতে আসা উৎসুক জনতার কারনে যানজোট নিরসনে পুলিশকে হিমসিম খেতে হয়।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মানুষের ভিরের কারনে সড়কে একটু যানজোটের সৃষ্টি হয়েছিল কিন্তু পরে স্বাভাবিক হয়। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu