1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নিরাপত্তা-শ্রমমানের উন্নতিতে ঢাকার সঙ্গে কাজ করতে চায় আইএলও

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ১৭৯ সময় দর্শন

বাংলাদেশের কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। এ ক্ষেত্রে জেনেভাভিত্তিক সংস্থাটির কাছ থেকে বাংলাদেশ কারিগরি সহযোগিতা চেয়েছে।

গতকাল বিকেলে জেনেভায় আইএলও সদর দপ্তরের নীতিমালাবিষয়ক উপ-মহাপরিচালক মার্থা ই নিউটনের সঙ্গে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং শ্রমসচিব কে এম আবদুস সালামের ভার্চ্যুয়াল আলোচনা হয়। সেখানে রূপগঞ্জের মতো ঘটনা ভবিষ্যতে এড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, আইএলও আমাদের তৈরি পোশাকশিল্পের বাইরের প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ও শ্রমমানের উন্নতিতে কাজ করতে চায়। আইএলওকে নিয়ে কাজ করতে চায় বাংলাদেশও।

আমরা তাদের কাছ থেকে কারিগরি সহযোগিতা চাই। অতীতের মতো ভবিষ্যতেও তারা আমাদের সহায়তা করবে। যেহেতু কাজটি ব্যাপক, তাই কার কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তার একটি পরিকল্পনা করে এগোতে হবে। এ জন্য সময় লাগবে।

পররাষ্ট্র সচিবের মতে, রপ্তানি পরিবেশে বৈচিত্র্য আনতে আগ্রহী বাংলাদেশ। এজন্য শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতের বিকল্প নেই। তৈরি পোশাকশিল্পের বাইরেও যেসব শিল্প রয়েছে, তাতে যে সীমাবদ্ধতা রয়েছে তা দূর করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াটা জরুরি।

তা না হলে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটলে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং আইএলও বিষয়গুলোতে আরও উচ্চকণ্ঠ হবে। নারায়ণগঞ্জের কারখানার দুর্ঘটনার মাত্রার কারণে আন্তর্জাতিকভাবে তা ব্যাপক পরিসরে আলোচনা হচ্ছে। তাই দ্রুত বাংলাদেশের পদক্ষেপ নেওয়ার জন্য কাজ শুরু করতে হবে।

চলতি মাসের ৮ তারিখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস কারখানায় আগুন লাগে। এ ঘটনায় ৫২ জনের মৃত্যু হয়। জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে কারখানার মালিক আবুল হাসেম, তাঁর চার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu