1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় সরভানু বেগম মোটর সাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হাসপাতালে কাতরাচ্ছে

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২৬৭ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় সরভানু বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নারীর মোটর সাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সরভানু বেগম হচ্ছেন উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল জলিল চৌকিদারের স্ত্রী ও প্রতিবন্ধী ইব্রাহিম চৌকিদারের মাতা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৬ জুলাই) বিকাল ৫টার দিকে বড় গাবুয়া গলাচিপা-গাজীপুরা সড়কের উপর।

এলাকাবাসী জানান, গলাচিপা হরিদেবপুর থেকে গাজীপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলে এ দূর্ঘটনা শিকার হন সরভানু বেগম। পরে এলাকাবাসী সরভানু বেগমকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেজবাহউদ্দিন বলেন, সরভানু বেগমের সারা শরীরে ক্ষত চিহ্ন রয়েছে। তার বাম পা ভেঙ্গে যায় এবং মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে।

তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডেকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সরভানু বেগমের প্রতিবন্ধী ছেলে ইব্রাহিম চৌকিদার বলেন, আমি একজন প্রতিবন্ধী। আমার দুটো হাত নেই। আমার মা দূর্ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে। টাকার অভাবে মায়ের চিকিৎসা হচ্ছে না।

তিনি আরো বলেন, আমাদের একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দুলাল গাজীর ছেলে সোহেল গাজী (২৫) আমার মায়ের গায়ের উপর মোটর সাইকেল উঠিয়ে দিয়েছে। অদ্যবধি আমার মাকে একটু দেখতেও আসেনি। আমি এখন কী করব ভেবেই পাচ্ছি না।

এ বিষয়ে সরভানু বেগমের বড় মেয়ে কুলসুম বেগম বলেন, আমার মায়ের সম্পূর্ণ ক্ষতিপূরণ মোটর সাইকেল চালককে দিতে হবে। আমার মা মোটর সাইকেল দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন। তার যদি কিছু হয় তার দায়ভার মোটর সাইকেল চালককে নিতে হবে বলে তিনি জানান। এ বিষয় নিয়ে মোটর সাইকেল চালক সোহেল গাজীর বাবা দুলাল গাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি হাসপাতালে গিয়েছিলাম। রোগীকে দেখে এসেছি।

তাদেরকে দুই হাজার টাকা দিয়েছিলাম। আমার টাকা তারা ফিরিয়ে দিয়েছে। এ বিষয়ে ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, মোটর সাইকেল দূর্ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, উভয় পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে সুষ্ঠ সমাধানের ব্যবস্থা করব। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu