1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দালান নির্মাণ শ্রমিক ইউনিয়ন সদস্য সুরুজের যন্ত্রাংশ কেড়ে নেয়াসহ চাঁদা দাবি

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
  • আপডেটের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২২২ সময় দর্শন

জামালপুর জেলা দালান নির্মাণ শ্রমিক ইউনিয়ন সদস্য মোঃ সুরুজ (৪০)’রসহ বিভিন্ন শ্রমিকের নিকট থেকে চাঁদা দাবিসহ নয়া কমিটিতে অন্তর্ভূক্ত না হলে কাজ করতে নিষেধ করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মোঃ সুরুজ বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, জামালপুর জেলা দালান নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-৩৯৬০) এর সদস্য মোঃ সুরুজ (৪০) পিতা ছইমদ্দিন, গত ১৮ জুলাই সকাল ১১টার দিকে পৌরসভার সর্দারপাড়া জনৈক ফরিদয়া ইয়াছমিনির নির্মানাধীন ভবনের কাজ করতে যান। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে জামালপুর স্যানেটারী মোজাইক ও টাইলস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ময়মন-২১)’র নেতা মোঃ রফিক (৩৫), পিতাঃ- আবুল বাশার, মোঃ রাজ্জাক (৪২), পিতা- আবুল হোসেন, মোঃ ছামিউল (৩০), পিতা- মোঃ আক্রাম মোঃ মনিন (৪০), পিতা- মজিবর রহমান, মোঃ আনিছ (৩৫), পিতা- অজ্ঞাতও আরো ৪/৫জন নেতৃবৃন্দ তার উপর ক্ষিপ্ত হয়ে কাজ করতে বাঁধা দেয়। এছাড়াও বিভিন্ন হুমকি দিয়ে তাদের ইউনিয়নের কমিটিতে সদস্য হবার জন্য মোটা অঙ্কের চাঁদা দাবি করে।

এতে সুরুজ অসম্মাতি জানানে তারা ক্ষিপ্ত হয়ে কাজ করার যন্ত্রাংশ লুট করে নিয়ে স্টেশন বাজারস্থ রেললাইন সংলগ্ন জামালপুর স্যানেটারী মোজাইক টাইলস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে চলে আসে। এ সময় তারা সুরুজকে চাঁদা দিয়ে কমিটিতে সদস্য না হলে কোথাও কাজ করতে দেবে না বলে সাফ জানিয়ে দেয়।

এ ঘটনায় সুরুজ নিরুপায় হয়ে জামালপুর সদর থানায় ১০ হাজার টাকা মূল্যে যন্ত্রাংশ উদ্ধারের ব্যাপারে অভিযোগ দাখিল করে। পরে জামালপুর সদর থানার পুলিশ গতকাল ১৮ জুলাই রাতে স্টেশন বাজারস্থ পুলিশ গিয়ে সুরুজ আলীর কাজের যন্ত্রাংশ উদ্ধার করে।

এছাড়াও জামালপুর স্যানেটারী মোজাইক ও টাইলস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বিভিন্ন সময় মিস্ত্রিদেরকে নানাভাবে হয়রানী করে আসছে। অন্য সংগঠনের সদস্য থাকা সত্ত্বেও তারা জোরপূর্বক মোটা অঙ্কের চাঁদার বিনিময়ে নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা করেন।

এ বিষয়ে সুরুজ জামালপুর জেলা দালান নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ অন্যান্য বেসিক সংগঠনের নেতাকর্মীদের নিকট বিভিন্ন মিস্ত্রিদের কাছ চাঁদা নেয়া বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সুরুজ জানান, ৯টি গঠন নিয়ে জামালপুর জেলা দালান নির্মাণ শ্রমিক ইউনিয়ন গঠিত হয়। তাই অন্য কোন সংগঠনের সাথে যুক্ত থাকার প্রয়োজন নেই। তিনি বিভিন্ন মিস্ত্রিদের কাছ থেকে চাঁদা নেয়া বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu