1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে গরু ব্যবসায়ী নিহত

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • আপডেটের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২০৯ সময় দর্শন

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুবল চন্দ্র সাদ্দাম (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (১৪ জুলাই) ভোর আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বাবুরহাট সীমান্তের ৯২১ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটেছে।

নিহত সুবল চন্দ্র ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের পেল্কু চন্দ্রের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ীর কাজ করত। এলাকাবাসী জানান, বুধবার ভোর রাতে বাবুরহাট সীমান্তের ৯২১ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে সুবলসহ ৫/৬জন গরু ব্যবসায়ী অবৈধভাবে ভারত থেকে গরু পারাপারের চেষ্টা করেন।

এ সময় ভারতর কোচবিহার জেলার ৭৫ বিএসএফের কইমারী ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছুড়েন। এসময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও ঘটনাস্থলেই সুবলের মৃত্যু হয়।

বুধবার (১৪ জুলাই) সকালে সীমান্তের শূন্যরেখায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। বর্তমানে মরদেহটি সেখানে পরে রয়েছে । লালমনিরহাট ১৫ বিজিবি’র পক্ষ থেকে কেউই সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu