1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

স্বপ্নের ঘর ধরা দিয়েও হাত ছাড়া, তালিকার এক দিন আগেই মৃত্যু

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২৩৬ সময় দর্শন

‘সরকারের একটা ঘর পাওয়া আমার কাছে আছিল স্বপ্নের মতোন। ঘরের তালিকা হইছে কিন্তু তালিকা হওয়ার এক দিন আগেই আমার বাবা মইরা যায়।

আর এতেই একটি ঘরের স্বপ্ন আমার কাছে স্বপ্ন রইয়া গ্যাছে।’ কথাগুলো বলছিলেন গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আটখালী গ্রামের ফাতেমা বেগম (৪২)।

স্বামী পরিত্যক্তা ফাতেমা দিনমজুর বাবার পরিবারে কোনোরকম খেয়ে না-খেয়ে বসবাস করে আসছেন। বাবা মারা যাওয়ার পরে অন্যের পানের বরজে দিনমজুরের কাজ করে সংসার চালায়।

কাজ করলে প্রতিদিন ২০০ টাকা আয় হয়। আর এ আয় দিয়ে চলে তার সংসার।সরেজমিনে ফাতেমার ঝুপড়ি ঘরে গিয়ে দেখা যায়, প্রতিদিনের মতো অন্যের বাড়ি কাজ করে ছেলের জন্য দুপুরে রান্নার আয়োজন করছেন।

রান্না বলতে ভাত আর কিছু সবজি। অপেক্ষায় আছেন ছেলে দুপুরে খেতে আসবেন। এমন সময় বাইরে মানুষের আওয়াজ পেয়ে ছুটে আসেন তিনি।

অপরিচিত লোকজন দেখে প্রথমে কিছুটা থমকে যান।পরে নিজের অসহায়ত্বের কথা বলতে গিয়ে বলেন, ‘বাবা মারা যাওয়ার পর আমার ভাগ্য আরো খারাপ হইয়া গ্যাছে।

কোনো রকম টিন কাঠ ও হোগলা পাতার বেড়া দিয়ে একটা ঘর করছি। এই ঘর করতে আমার চাইর বছর সময় লাগছে। একটু একটু কইরাই ১১ হাজার টাহা জমাইয়া ঘর বানাইছি। আমাগো নিজের কোনো জাগা নাই।

ওয়াবদা রাস্তার কুলে (পাশে) থাহি। একটা ঘরের লইগ্যা বাবায় আবেদন করছিল। কিন্তু তালিকা হওয়ার একদিন আগেই মইরা যায়। বাবায় মইরা যাওয়ার লগে লগে আমার ঘরও মইররা যায়।

‘কথাগুলো বলে আবেগতাড়িত হয়ে কেঁদে দেন ফাতেমা। তিনি আরো জানান, ছয় মাস আগে আমাগো তশিলদারের (তহশিলদার) কাছে আরেকটি আবেদন করছি। কিন্তু হেইয়ার কোনো খবর নাই।

আমার লগে য্যারা আবেদন করছিল হ্যারা এহন ঘরে থাহে। প্রত্যেক আমাবইস্যা ও পূর্ণিমার জোয়ারে আমার ঘরের ভিডা ডুইব্বা যায়। চুলায় রানতে পারি না।

এ বিষয় ওই গ্রামের খাদিজা বেগম বলেন, ‘আমাগো অবস্থাও ভালো না। কিন্তু আমাগো চেয়ে ফামেতার অবস্থা খুবই খারাপ। সংসার চাইলাইতে যাইয়া নিজে ২০০ টাহার হাজিরায় পানের বরজে কাম করে।

ফাতেমা একটা ঘর পাইলে অন্তত একটু সুখে থাকতে পারতো।’ এ বিষয় আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত বলেন, ফাতেমা স্বামী পরিত্যক্তা।

ওর বাবা কয়েক মাস আগে মারা গেছে। অনেক কষ্ট করে নদী ভাঙনির পাশে বসবাস করছে। ফাতেমা মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর পেলে স্বচ্ছন্দে বসবাস করতে পারত।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, ‘সরকার এ ধরনের মানুষের জন্যই এ ঘরের ব্যবস্থা করেছে। আমি খুঁজে দেখব তালিকায় তার নাম আছে কি-না। না থাকলে যদি তিনি পাওয়ার যোগ্য হন অবশ্যই তার জন্য ঘরের ব্যবস্থা করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu