1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় বড় ভাইয়ের স্ত্রীকে মারধর হাসপাতালে ভর্তি

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ১৭২ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের স্ত্রীকে মারধর করার খবর পাওয়া গেছে। আহত গৃহবধু নাজমা বেগম (৩২) হচ্ছেন আলমগীর হওলাদারের স্ত্রী।

আহত নাজনীনকে এলাকাবাসী উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আট নম্বর ওয়ার্ডের এজাহার হাওলাদারের বাড়িতে।

আহত গৃহবধু নাজমা বেগমের স্বামী আলমগীর হওলাদার জানান, গত বৃহস্পতিবার বিকাল দুইটার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ছোট ভাই মোস্তাফিজ হাওলাদার (২৫) আমার স্ত্রীকে ঘর থেকে চুলের মুঠি ধরে নামিয়ে এলোপাথারীভাবে পিটাতে থাকে।

আমার স্ত্রীর ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধরকারীরা পালিয়ে যায়। পরে আমার স্ত্রীকে এলাকাবাসী উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে গলাচিপা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেজবাহউদ্দিন বলেন, আহত নাজমা বেগম আমার চিকিৎসাধীনে ২য় তলায় ভর্তি আছে এবং তার শরীরে মারধরের চিহ্ন আছে। এ বিষয়ে মোস্তাফিজ হাওলাদারের কাছে জানতে চাইরে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয়ে ইউপি সদস্য সাহজাদা ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাদী বলেন, দু’পক্ষকে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu