1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাটে আ’লীগ সভাপতি শওকত আর নেই

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • আপডেটের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৪৪ সময় দর্শন

লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। রোববার (১১ জুলাই) ভোরে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আদিতমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন সরকার জানান, তার মামা মৃত শওকত আলী আদিতমারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি বেশ কিছু দিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

গত সপ্তাহে তার অসুস্থতা বেড়ে গেলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত দু’দিন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে তিনি মারা যান।

তার মৃত্যুতে গোটা জেলার আ’লীগের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আওয়ামী রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া শওকত আলী পেশায় মৎস্য খামারি ছিলেন।

তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রায়ত সামছুল ইসলাম সুরুজের ছোট ভাই। আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েসের চাচা সদ্য প্রায়ত এ নেতা শওকত আলী কমলাবাড়ী ইউপির দু’বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

মৃত্যুকালে তিন সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ আছর স্থানীয় কিসামত চড়িতাবাড়ী মাদরাসা মাঠে তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu