1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

১৩ জেলায় মৃত্যু ১৫০, করোনার তাণ্ডব ছড়িয়ে পড়েছে গ্রামগঞ্জে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১৮৪ সময় দর্শন

দেশে করোনা ভাইরাসের পরিস্থিতির ভয়াবহ আকার ধারণ করেছে। তাণ্ডব ছড়িয়ে পড়েছে দেশের গ্রামেগঞ্জে। উচ্চঝুঁকিতে রাজশাহী, খুলনা, কুষ্টিয়া, টাঙ্গাইল ও সাতক্ষীরা জেলা।

দেশের বিভিন্ন জেলা থেকে এখন পর্যন্ত প্রায় দেড়শ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ১৩ জেলায় ১৫০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

খুলনা: খুলনার ৪টি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৩ জন।

কুষ্টিয়া: গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৭ জনের মৃত্যু। এদের মধ্যে ১০ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৭ জন উপর্সগ নিয়ে মারা গেছেন। অন্যদিকে ৭৩৪ নমুনা পরীক্ষায় ২৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩১.২২ শতাংশ।

রাজশাহী: গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

ফরিদপুর: ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা শনাক্ত হয়ে ৮ জন এবং উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। এছাড়া ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৩০৫ জন।

বগুড়া: গত ২৪ ঘণ্টায় বগুড়া করোনা হাসপাতালে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে ৩৯৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে একই সময়ে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে মহানগরীতে দুজন ও উপজেলায় ৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৪ জনে।

টাঙ্গাইল: গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৬৪৬টি নমুনা পরীক্ষা করে ২৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৫ জন এবং উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জে: কি‌শোরগ‌ঞ্জে গত ২৪ ঘণ্টায় ক‌রোনা উপসর্গ নি‌য়ে ৭ জ‌নের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৯ জন।

কুড়িগ্রাম: কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় চিলমারী উপজেলা হাসপাতালে করোনায় আক্রান্ত ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া ১৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জন পজিটিভ পাওয়া গেছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu