1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

১০ জনের মৃত্যু বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১৮৬ সময় দর্শন

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় আরও ১০জন রোগীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২১৭ জন রোগী। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে শনাক্তের হার কিছুটা কমে ৫১.৮৫ ভাগে নেমেছে।

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে ১০ জন রোগীর মৃত্যু হয়েছে।

একই সময়ে নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৪৫ জন রোগী। করোনা ওয়ার্ড থেকে বিগত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিৎিসাধীন ছিলো ২১৭ জন রোগী।

এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গতকাল বুধবার রাতে প্রকাশিত সব শেষ রিপোর্টে ১৮৯ জনের নমূনা পরীক্ষায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫১.৮৫ ভাগ।

এর আগে গত মঙ্গলবার রাতে পিসিআর ল্যাবের নমূনা পরীক্ষার রিপোর্টে করোনা শনাক্তের হার ছিল ৬৯.৬৭ ভাগ এবং সোমবারের রিপোর্টে শনাক্ত হয়েছে সর্বাধিক ৭৩.৯৩ ভাগ।

গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে মোট ৭৯৬ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ২১৮ জনের করোনা ছিলো পজেটিভ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu