1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নেত্রকোনার আটপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যাক্তিকে পিটিয়ে গুরুতর আহত

ইকবাল হাসান নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩১৩ সময় দর্শন
 নেত্রকোণার আটপাড়া উপজেলার পাঁচগজ গ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কদম আলী নামের এক ব্যাক্তিকে পিটিয়ে তার ২ টি পা ভেঙ্গে দিয়েছে।
জানা যায় গত (২৮ জুন) সোমবার রাতে আনুমানিক ৯ টার দিকে উপজেলার পাঁচগজ গ্রামের পাশে একটি দোকানে তর্ক বিতর্ক হয়। পরে দাঙ্গাবাজ পলাশ মিয়া ও তার ভাই শাকিল মিয়া পিতাঃ আব্দুল মান্নান, জামাল মিয়া পিতাঃ সুরুজ আলী গ্রামঃ আটিকান্দা, রাজিব পিতাঃ বাহার উদ্দিন গং গ্রামঃ আটিকান্দা তারা কয়েজন অতর্কিতভাবে কদম আলীর বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এ সময় ঘর থেকে তুলে এনে কদম আলীকে পিটিয়ে তার ২ টি পা ভেঙ্গে পেলে এবং তাকে মারাত্মক ভাবে আহত করে। এ বিষয়ে কদম আলীর স্ত্রী মঞ্জুরা আক্তার (৪৫) জানায়, আমার স্বামীকে জানে মেরে ফেলার জন্য চেষ্টা করেছিল। আমি ফিরাতে গেলে আমিও আহত হই।
গুরুতর আহত অবস্থায় আমার স্বামীকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা করে বলেন, উনার দুটি পা ভেঙ্গে গিয়েছে।
হামলাকালীন সময় ঘরের জিনিসপত্র ভাংচুর করে ১ ভরি স্বর্ণ যার আনুমানিক বাজার মূল্য ৩৫ হাজার টাকা, স্বর্ণের চেইন ও বিদেশ থেকে আমার বড় ছেলে তাজমহলের পাঠানো জমি বন্ধক ছাড়ানোর জন্য ঘরে থাকা নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়। পরে কদম আলীর স্ত্রী মঞ্জুরা আক্তার বাদী হয়ে আটপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে আটপাড়া থানার অফিসার ইনচার্জ জাফর ইকবালের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এখন পর্যন্ত অভিযোগ হাতে পাই নাই, পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu