1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

উপজেলা আ’লীগ কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১৫৮ সময় দর্শন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। নবগঠিত কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে জামায়াত-শিবিরসহ বিএনপিপন্থিদের পদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

২০১৯ সালের ২৯ নভেম্বর রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে অধ্যক্ষ দেলোয়ার হোসেন সভাপতি ও সাইদুজ্জামান মামুন সাধারণ সম্পাদক হন।

অজ্ঞাত কারণে দেড় বছর পর গত ৩০ জুন জেলা কমিটি ৭১ সদস্যের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেয়। কমিটি প্রকাশ পাওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এরই মধ্যে ঘোষিত কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন পদবঞ্চিত নেতারা।

আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা অভিযোগ করেন, শুধু অর্থ ও আত্মীয়তার কারণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন তার পরিবারের ছয়জনকে কমিটিতে স্থান দিয়েছেন।

একটি ডেভেলপার সংস্থার পরিচালক ফরহাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। বড় বাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক বলেন, ইউনিয়ন থেকে ফরহাদ হোসেন নামে একজনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নেওয়া হয়েছে।

তার বাবা হানিফ সর্দার বর্তমান ইউনিয়ন বিএনপির সহসভাপতি। তার আরেক চাচা অ্যাডভোকেট দেলোয়ার হোসেন জামায়াতে ইসলামীর নেতা।

রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, কমিটি করার ক্ষেত্রে ভুলত্রুটি হতেই পারে। চেষ্টা করেছি নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি করতে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu