1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গ্রামীন ব্যাংক থেকে নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • আপডেটের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৫৯ সময় দর্শন

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি থেকে ফুল বাবু মিয়া (৬৫) নামে গ্রামীন ব্যাংকের এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাতে অফিসের ভিতরে ব্রাঞ্চ ম্যানেজারসহ আরও দুইজন ছিলেন। সোমবার (৫ জুলাই) দুপুরে গ্রামীন ব্যাংকের সাপ্টিবাড়ি ব্রাঞ্চ অফিস থেকে মরদেহটি উদ্ধার করে আদিতমারী থানা পুলিশ।

মৃত ফুল বাবু সাপ্টিবাড়ি ইউনিয়নের সরকার টারী এলাকার মৃত মফিজ মুন্সির পুত্র বলে জানা গেছে। এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় গতকাল রবিবারও ফুল বাবু রাতে অফিসের ভিতরেই ঘুমায়।

পরদিন সকাল হলে ব্যাংকের ভিতরেই থাকা ব্রাঞ্চ ম্যানেজার মশিউর রহমান ও প্রশিক্ষনার্থী কেন্দ্র ব্যবস্থাপক তুহিন ফুল বাবুকে ডাকলে তার কোন সারা শব্দ না পেয়ে স্থানীয় সাপ্টিবাড়ির সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনকে অবগত করেন।

সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গকে সেখানে গিয়ে ফুল বাবু মারা গেছেন বলে নিশ্চিত হয়। পরে তিনি আদিতমারী থানা পুলিশকে খবর দিলে দুপুরের দিকে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

মৃত ফুল বাবু মিয়ার ছেলে লাভলু মিয়া জানায়, তার বাবার কোন অসুখ ছিল না। তার বাবা কিভাবে মারা গেছেন তা তারা জানেন না।

এ ব্যাপারে তাদের কোন অভিযোগও নাই। ময়না তদন্ত না করে আমরা লাশ চেয়েছি। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা হচ্ছে দেখি তারা কি করেন। তবে অফিসের ভিতরে আরও দুইজন ছিলেন এ ব্যাপারে তাদের কোন অভিযোগ আছে কি না জানতে চাইলে এর কোন জবাব দেননি তিনি।

ব্রাঞ্চ ম্যানেজার মশিউর রহমান জানায়, সকাল ৮/৯ টার দিকে আমি আমার স্টাফ তুহিনকে ফুল বাবু উঠেছেন কি না দেখতে পাঠাই। তিনি ফুল বাবুর নিকট গিয়ে দেখেন তখনও ফুল বাবু ঘুম থেকে উঠেন নাই।

তুহিন এসে আমাকে জানান ফুল বাবু এখনো ঘুমোচ্ছেন। পরে দুজনেই তাকে ডাকার জন্য সেখানে গিয়ে তাকে ডাকতে থাকি। পরে তার গায়ে হাত দিয়ে ডাকতে গেলে তার শরীর ঠান্ডা অনুভব করি।

তাই তার সন্দেহ হলে তিনি স্থানীয় সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেনকে অবগত করেন। সোহরাব হোসেন ঘটনা স্থলে আসলে ফুল বাবুর মৃত্যু নিশ্চিত হন এবং থানায় খবর দেন।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানায়, ঘটনার জানার পর পরই ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। সেখানে তদন্ত চলছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত মৃত ব্যাক্তির কেউ অভিযোগ করেননি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu