1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় কঠোর লক ডাউনেও খেটে খাওয়া মানুষকে ইউএনও’র সহায়তা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ১৬৫ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় খেটে খাওয়া মানুষদের সহায়তা করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার। লক ডাউনের ৫ম দিনে সোমবার দিনভর পৌর শহরের বিভিন্ন অলিগলিতে বৃদ্ধ, হত দরিদ্র, রিক্সা চালকদের মাঝে সহায়তা প্রদান করেন তিনি।

কঠোর লকডাউনের মধ্যেও ক্ষুধার তাড়নায় কাজের সন্ধানে ঘর থেকে বের হয়েছেন ৬৫ বছরের এক বৃদ্ধ। বৃদ্ধ অসহায় মানুষকে কাজ করতে দেখে তার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।

শুধু বৃদ্ধ নয় অসহায় মানুষদের পাশে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার বলেন, ‘কঠোর লকডাউনে’ সব থেকে বেশি কষ্ট ভোগ করেন নিম্নবিত্ত অসহায় মানুষজন।

তাই তাদেরকে সহায়তা করা আমাদের সবার মানবিক দায়িত্ব। তবে আমাদের সবাইকে সামাজিক দূরত্বটাকে প্রাধান্য দিতে হবে। মাস্ক পড়তে হবে। সবাইকে সাবধান হতে হবে।

পঞ্চম দিনের লকডাউনে গলাচিপা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে লক ডাউন না মানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার ১৪ হাজার ৫ শত টাকা জরিমানা ও ৫টি মামলা দায়ের করেন।

অপরদিকে লক ডাউন না মানায় গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম ৪ হাজার ৬ শত টাকা জরিমানা ও ৫টি মামলা দায়ের করেন। গলাচিপায় লকডাউনে সেনাবাহিনী, পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা কাজ করছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu