1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লকডাউনের মধ্যেও জনকল্যাণে নিয়োজিত মেয়র আব্দুল কাদের মির্জা

শাহাদাত হোসেন রাসেল, কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১৮৯ সময় দর্শন

করোনা ভাইরাস (কোভিড ১৯) এর দ্বিতীয় ঢেউ ঠেকাতে সারাদেশে চলমান কঠোর লকডাউনের মধ্যেও নিজেকে জনকল্যাণমূলক কাজে নিয়োজিত রেখেছেন চার বারের নির্বাচিত বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

২ জুলাই (শুক্রবার) সকাল ৯ টার সময় বসুরহাট পৌরসভার একমাত্র খাল (শংকর বংশী খাল) এ ময়লা আবর্জনার কারনে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সেগুলো উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করেন।

বসুরহাট বাজারের গুরুত্বপূর্ণ ড্রেনেজগুলো তিনি পরিদর্শন করেন। এ সময় তিনি পৌরসভার কাউন্সিলরদের নির্দেশ দেন যাতে কোনো মতে বর্ষা মৌসুমে পৌরসভার কোথাও জলাবদ্ধতার সৃষ্টি না হয়, এ ব্যাপারে সার্বক্ষণিক নজর রাখতে বলেন।

আব্দুল কাদের মির্জা বলেন, দেশের বড় বড় শহর গুলোতে জলাবদ্ধতার একমাত্র কারন হচ্ছে খাল ও ড্রেনেজ দখল করে অবৈধ বাড়ি ঘর নির্মাণ।

বসুরহাট বাজারেও খালের উপর অনেক ঘর নির্মাণ করে রেখেছে, যেগুলো শত চেষ্টা করেও ঠেকাতে পারছিনা।

আমি বেঁচে থাকলে খালের উপর জবরদখলকারীদের ঘর ভেঙ্গে গুগিয়ে দেবো। যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে ততদিন মানুষের সেবায় জনকল্যাণমূলক কাজ করে যাবো।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu