1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় হত দরিদ্র পরিবারটি প্রধানমন্ত্রীর ১টি ঘরের আশায় মানুষের দ্বারে দ্বারে

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২০৬ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের উত্তর পক্ষিয়া গ্রামের মো. আলম হাওলাদার (৫৫) এর পরিবার মানবেতর জীবনযাপন করছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১টি ঘরের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুড়ে বেড়াচ্ছে। তার বাবার কোন জমি জমা না থাকায় মানুষের বাড়িতে থাকতে হচ্ছে আশ্রিত হিসেবে।

স্থানীয়রা জানান, গলাচিপা সদর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের মৃত. ছত্তার হাওলাদারের ছেলে আলম হাওলাদার। তার পরিবারের সদস্য সংখ্যা ৬ জন। আলম হাওলাদারের পরিবারটি নদী ভাংগনে পরায় আজ পথের ভিখারী হয়ে বেঁচে আছে।

আলম হাওলাদার একজন প্রকৃত জেলে। নদীতে মাছ ধরেই চলে তার সংসার। আলম হাওলাদার জানান, আমার জন্মের পরেই দরিদ্র পরিবারে হাতাশা দেখে আসছি। বাবা মারা যাওয়ার পরে ধরতে হয় সংসারের হাল। আমার মায়ের মৃত্যুর পরে পক্ষীয়ায় নদী ভাংগনে আমার বাড়ি ঘর চলে যাওয়ায় আমি অনেক অসহায় হয়ে পড়েছি।

এখন অন্য মানুষের জায়গায় আশ্রিত হিসেবে একটি বারান্দায় থাকি। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার একটি ঘরের আশায় অনেকের কাছে গিয়েছি। কেমনে যে একটা ঘর পাব, কোথায় যাব, কার কাছে যাব ভেবেই পাচ্ছি না। আমি একটি ঘর পেলে বাকি জীবনটা আমার একটু সুখে কাটাতে পারতাম।

আমার এক ছেলে গলাচিপা সরকারি কলেজে বিএ পাশ করেছে। অভাবের সংসারে খেয়ে না খেয়ে ছেলেটাকে পড়ালেখা করিয়েছি। আমার পক্ষে এখন জায়গা জমি করে ঘর উঠানো সম্ভব না। আলম হাওলাদারের স্ত্রী নিলুফা বেগম (৪৮) জানান, আমার স্বামী অনেক কষ্ট করেন। নদীতে মাছ ধরে রোজগার করে আমাদের ৬টি জীবন চলে। আমার স্বামীর কোন জায়গা জমি না থাকায় অন্যের বাড়িতে একটি বারান্দায় থাকি।

আমাদের সরকারীভাবে একটি ঘর দিলে আমরা সরকারের কাছে চির ঋণী থাকতাম। এ বিষয়ে গলাচিপা সদর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. দেলোয়ার বলেন, আসলেই আলম হাওলাদারের পরিবার মানবেতর জীবন যাপন করছেন। সরকারীভাবে তাকে একটি ঘর দিলে পরিবারটির অনেক উপকার হত।

গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাদী বলেন, আলম হাওলাদারের পরিবার খুব কষ্টে দিন যাপন করছে। অন্য মানুষের সাথে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছে। সরকারীভাবে আলম হাওলাদারের পরিবার একটি ঘর পেলে তারা সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, আবেদন করলে যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu