1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লকডাউনে মোটরসাইকেলে কোনো আরোহী নেওয়া যাবে না

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২২৭ সময় দর্শন

করোনা সংক্রমণ রোধে সারা দেশে সর্বাত্মক লকডাউন চলাকালে চট্টগ্রাম মহানগরীর রাস্তায় চলাচলকারী মোটরসাইকেলে চালক ছাড়া অন্য কোনো আরোহী নেওয়া যাবে না।

আগামীকাল বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বন্দরনগরীর জনসাধারণের মধ্যে করোনা ভাইরাসের বিস্তার রোধে এ নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপির)। খবর বাসসের।

সিএমপি সূএ জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণের ঢেউ মোকাবিলায় ইতোমধ্যে সরকারিভাবে দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে।

এরূপ পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে চলাচলের ক্ষেত্রে মোটরসাইকেল ব্যবহারে একাধিক আরোহী নিয়ে চলাচলে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয় না।

পাশাপাশি বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপসের মাধ্যমে চলাচলে একই হেলমেট একাধিক ব্যক্তি ব্যবহার করে থাকেন, যা করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি করছে।

নগরীর জনসাধারণকে এমতাবস্থায় মোটরসাইকেলে চলাচলের ক্ষেত্রে এ নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে সিএমপি অনুরোধ জানিয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu