1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চট্টগ্রামে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ পিবিআই’র এসআই গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৪১৮ সময় দর্শন

চট্টগ্রাম থেকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এক উপ-পরিদর্শককে (এসআই) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

কর্নফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, গতকাল দুপুরে গ্রেপ্তারের পর দিনগত রাত পৌনে ২টার দিকে র‌্যাব তাকে থানায় সোপর্দ করে।

পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেপ্তার এসআইর নাম মো. মাসুদ রানা। তিনি কক্সবাজার পিবিআইয়ে কর্মরত আছেন।

মামলার নথির বরাত দিয়ে ওসি বলেন, ‘পটিয়া ক্রসিংয়ের ভেল্লাপাড়া সেতু পয়েন্টে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালায় র‌্যাব-৭ এর একটি দল।

সেসময় তারা গাড়ির সিটের নিচ থেকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবা উদ্ধার করে এবং ওই এসআইকে গ্রেপ্তার করে। পরে রাতে র‌্যাব গাড়ি, ইয়াবাসহ অভিযুক্ত এসআইকে পুলিশে সোপর্দ করে।

একইসঙ্গে র‌্যাবের উপ সহকারী পরিচালক মনিরুজ্জামান বাদী হয়ে এসআইর বিরুদ্ধে মামলা দায়ের করেন।’

এ বিষয়ে কক্সবাজার পিবিআইর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম বলেন, ‘অভিযুক্ত এসআই কর্তব্যরত অবস্থায় ছিলেন এবং রোববার তিনি একটি মামলার তদন্তের নাম করে জিডি মুলে অফিস থেকে বের হন।’

তিনি বলেন, ‘আমরা অভিযুক্ত এসআইর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তার রেকর্ড ও অন্যান্য তথ্য সদর দপ্তরে পাঠিয়েছি’।

এ বিষয়ে জানতে র‌্যাব কর্মকর্তাদের একাধিকবার ফোন দিলে তারা ধরেননি।

অভিযুক্ত এসআই মাসুদ এর আগে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশেও ছিলেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu