1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লকডাউন বাস্তবায়নে কাজ করছে লালমনিরহাট সদর থানা ।

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • আপডেটের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২১৭ সময় দর্শন

কোভিট-১৯ করোনার ভয়াল থাবার দ্বিতীয় ঢেউয়ে যখন পুরো বিশ্ব বিধ্বস্ত, বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েই যাচ্ছে। এ কারনেই বাংলাদেশ সরকার করোনা সংক্রমন নিয়ন্ত্রনে কঠোর হচ্ছে।

করোনা প্রতিরোধে ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় লকডাউন চলছে। লালমনিরহাট জেলাকেও গত ২৬ জুন থেকে লকডাউনের আওতায় আনা হয়েছে।

লকডাউন পালনে প্রশাসনের কঠোর নজরদ্বারি জনগনের নজর কেড়েছে । রবিবার (২৭ জুন) লালমনিরহাটে লকডাউনের দ্বিতীয় দিন।

লকডাউন পালনে দ্বিতীয় দিনে লালমনিরহাট সদর থানাকে দেখা গেছে শক্ত অবস্থানে। লালমনিরহাট জেলা শহরের প্রবেশদ্বার সহ সকল রাস্তা বন্ধ করে বসানো হয়েছে পুলিশি পাহাড়া।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনর্চাজ(অসি) শাহা আলম নিজেই থানার সকল পুলিশ সদস্যকে মাঠে নিয়ে লকডাউন বাস্তবায়নে কাজ করছে।

এ জন্য তিনি জনগনের প্রশংসা পাচ্ছেন। লকডাউনের প্রথম দিনে লালমনিরহাটে করোনায় আক্রান্ত হয় ২৩ জন। এই জন্য দ্বিতীয় দিনে আরো কঠোর অবস্থানে যায় আইন শৃংখলা বাহিনি।

জরুরী প্রয়োজন ছাড়া শহরের রাস্তায় কোন মানুষকে দেখা যায়নি। যদিও রাস্তায় দু চারজনকে দেখা গেছে তাদের সবাইকে পুলিশ প্রশাসনের বিভিন্ন স্পটে কৈফিয়ত দিতে হয়েছে।

লালমনিরহাট সদর থানার অসি শাহা আলম বলে, আমি জনগনের সেবক, আমার কাছে মানুষের জীবন বড়। তাই মানুষের জীবন বাঁচাতে নিজের জীবন বাজি রেখে করোনার সংক্রমনের হার কমোনার জন্য কাজ করে যাচ্ছি।

এর আগে ২৩ জুন বুধবার বিকালে জুম অ্যাপস্ এর মাধ্যমে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় লালমনিরহাট পৌর এলাকায় ২৬ জুন থেকে ২রা জুলাই পর্যন্ত ৭দিনের সর্বাত্বক লকডাউন ঘোষনা করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu