1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

প্রবাসে ভূমিকা রাখাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির আবেদনের সময়সীমা বৃদ্ধি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৩২ সময় দর্শন

একাত্তরে মুক্তিযুদ্ধের পক্ষে প্রবাসে বিশ্ব জনমত গঠনে ভূমিকা রাখা মুক্তিযুদ্ধের সংগঠকদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির আবেদনের সময়সীমা বাড়িয়েছে সরকার।

জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে এই আবেদন করা যাবে বলে জানিয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এসময় তিনি জানান, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাস পর্যন্ত এই আবেদন গ্রহণ করা হবে। হাইকমিশনের মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে এই আবেদন করতে হবে। মুক্তিযোদ্ধার আপনজন যে কেউ আবেদন করলেই হবে। শুধু সঠিক প্রমাণ দিতে হবে।

মন্ত্রী হাই কমিশনের মাধ্যমে এই আবেদনের করতে বললেও এই বিষয়ে হাইকমিশন কিছুই জানে না বলে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করেছে দূতাবাস। সেখানে তারা বলেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক কোন কিছু জানার থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

এদিকে আ ক ম মোজাম্মেল হক দাবি করেছেন, হাইকমিশনকে বার বার তাগিদ দেওয়া হয়েছে। এমনকি মন্ত্রণালয় থেকে তাদের চিঠিও দেয়া হয়েছে। তবে কেউ যদি কিছু না করে থাকনে তাহলে তারা দায়িত্বে অবহেলা করেছেন বলেও জানান তিনি।

এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর স্ট্যাডি সার্কেল নামের যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ১৯৭১ সালে বিশ্ব জনমত গঠনে সুডেন্ট অ্যাকশন কমিটির ভূমিকা শীর্ষক এক ওয়েবনারের আয়োজন করে। সেই অনুষ্ঠানেই মূলত প্রবাস থেকে তালিকা প্রেরণের আলোচনা হয়।

কিন্তু সেখান থেকে কোন তালিকা না দিয়েই কি করে ১২ জন মুক্তিযোদ্ধার তালিকা চূড়ান্ত হল তার জবাবে স্ট্যাডি সার্কেলের চেয়ারপার্সন মুজাম্মেল আলী জানান, আমাদের পক্ষ থেকে তালিকা চাওয়ার পর আমরা সেখানে যোগাযোগ না করলেও এই তালিকার প্রকাশ করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu