1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লকডাউনেও কারখানা চালু রাখতে চান শিল্প মালিকরা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ১৯৪ সময় দর্শন

করোনা সংক্রমণ রোধে আগামী ২৮ জুন থেকে কঠোর লকডাউনের পরিকল্পনা করেছে সরকার। জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ রাখার কথা বলা হয়েছে। আজ শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবার কথা রয়েছে। তবে শিল্প মালিকরা স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালু রাখতে চান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কারখানা চালুর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলাপ শুরু করেছে তৈরি পোশাক খাতের বাণিজ্য সংগঠনগুলো। এর প্রেক্ষিতে সরকার লকডাউনে শিল্প কারখানা খোলা রাখার বিষয়টি সক্রিয়ভাবে চিন্তাভাবনা করছে।

নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম এক ভিডিও বার্তায় বলেন, ‘কারখানা খোলা রাখলে শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি কম থাকবে।

কারখানা বন্ধ করে দিলেতারা গ্রামের বাড়িতে যেতে চেষ্টা করবে। অন্যদিকে, বিদেশি ক্রেতাদের সময়মতো পণ্য সরবরাহ করতে সমস্যা দেখা দেবে। একই সময়ে ঈদ ঘনিয়ে আসায় শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে সমস্যা তৈরি হবে।’

এর আগে, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর সভাপতি ফারুক হাসান এক ভিডিও বার্তায় জানান, সরকারের ঘোষিত নিয়ম মেনেই কারখানা চালু রাখবেন তারা।

শ্রমিকদের নিরাপত্তা, করোনা মোকাবিলায় কারখানার মালিকদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। এখন পর্যন্ত পোশাক খাতের খুব কম শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu