1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় অসহায় সুচিত্রা রানীর পরিবারের মানবেতর জীবনযাপন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ১৮২ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের সুচিত্রা রানী (৩৬) এর পরিবার মানবেতর জীবনযাপন করছে।

অন্যের বাসায় আশ্রিত থেকে চলছে তাদের বসবাস। জানা যায়, চরবিশ্বাস ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের গকুল দাসের স্ত্রী সুচিত্রা রানী।

তার পরিবারের সদস্য সংখ্যা ৫ জন। সুচিত্রা রানী মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছে। তার কোন দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন।

স্বামী দিন মজুরের কাজ করছেন। বড় সংসারের ব্যায় বেশি কিন্তু আয় তেমন নেই। প্রতিদিন কাজ না থাকায় সংসারে অভাব অনাটন লেগেই আছে।

তারা অন্যের বাড়িতে আশ্রিত হিসেবে একটি কুঁড়ে ঘর তৈরি করে থাকেন। এ বিষয়ে সুচিত্রা রানী জানান, আমার স্বামীর দরিদ্র পরিবারে হাতাশা লেগে রয়েছে। আমার স্বামী অন্য মানুষের সাথে কাজ করেন।

বর্ষা মৌসুমে কাজ থাকে না বলে অনেক সময় ঘরেই বসে থাকতে হয়। কিন্তু অনেকগুলো মানুষের পেট খাবার তো লাগেই। আমরা অন্য মানুষের বাড়িতে একটি ভাংগা ঘরে থাকি।

আমার স্বামীর তেমন টাকা পয়সা না থাকায় জায়গাও কিনতে পারি না আবার ঘরও তুলতে পারি না। আমার নেই কোন জায়গা জমি, নেই কোন ঘর।

তিনি আরও বলেন, শুনেছি শেখ হাসিনা আমাদের গরীবদের ঘর দিতেছেন। যদি আমি একটি ঘর পেতাম তাহলে বাকি জীবনটা সুখে কাটাতে পারতাম।

কুঁড়ে ঘরে আর থাকতে হত না। থাকত না বৃষ্টির ভয়। এ বিষয়ে চরবিশ্বাস ইউপি সদস্য নেসার মিয়া বলেন, আসলেই সুচিত্রা রানী অসহায় ও মানবেতর জীবন যাপন করছেন।

সরকারীভাবে তারা একটি ঘর পেলে পরিবারটির অনেক উপকার হত। এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি বলেন, আসলেই সুচিত্রা রানীর পরিবারটি অসহায়।

তাদের একটি ঘরের দরকার। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নিজামউদ্দিন মোল্লা বলেন, সুচিত্রা রানীর পরিবারটি মানবেতর জীবন যাপন করছে।

তাদের পরিবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার একটি ঘর পেলে উপকৃত হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, আবেদন পেলে যাচাই বাছাই করে দেখা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu