1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চট্টগ্রামে কৃত্রিম উপায়ে ফুটানো হলো অজগরের ২৮টি বাচ্চা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২১৫ সময় দর্শন

চট্টগ্রামের চিড়িয়াখানায় আবারও কৃত্রিম উপায়ে হাতে তৈরি ইনকিউবেটরে ডিম রেখে ফুটানো হয়েছে অজগরের ২৮টি বাচ্চা। চিড়িয়াখানায় ২২টি অজগরের মধ্যে একটি অজগরের ৩১ ডিমে ২৮টি বাচ্চা জন্মের পর স্বাভাবিক ভাবে বড় হওয়ায় খুশি চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম চিড়িয়াখানায় এ বিরল ঘটনা ঘটেছে।

ডিম থেকে এসব অজগর ফুটানোর জন্য ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও ৮৫ শতাংশ আর্দ্রতা ধরে রাখার বিষয়টি অনেক বড় চ্যালেঞ্জের ছিল।

নানা প্রতিকূলতার পরও একসঙ্গে এত ডিম থেকে সাপের বাচ্চা ফুটানো অনেক ভাগ্যের ব্যাপার বললেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

সদ্য জন্ম নেওয়া সব বাচ্চা সুস্থ আছে। সাধারণত জন্মের ১৫ দিনের মধ্যে সাপের বাচ্চা চামড়া বদল করে। ততদিন এগুলোকে ইনকিউবেটরে রেখেই রক্ষণাবেক্ষণ করা হবে। চামড়া বদল করার পর তাদের প্রয়োজনীয় খাবার দেওয়া হবে।

চট্টগ্রাম চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্য সচিব ও হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন বলেন, এ পদ্ধতি দেশের জন্যও একটি দৃষ্টান্ত স্থাপন করল। এখন অন্যান্য চিড়িয়াখানা কর্তৃপক্ষও এভাবে অজগর সাপের বাচ্চা ফুটাতে উৎসাহী হবে।

এর আগে ২০১৯ সালের জুনে দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম চিড়িয়াখানায় হাতে তৈরি ইনকিউবেটরে অজগর সাপের ২৫টি বাচ্চা ফুটানো হয়। ভালো রক্ষণাবেক্ষণের কারণে জন্মের পর সবকটি বাচ্চাই ভালোভাবে বেড়ে ওঠে। পরে এগুলোকে বন্য পরিবেশে অবমুক্ত করা হয়।’

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu