1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফেন্সিডিলসহ আওয়ামী লীগ নেতার ছেলে ও তার সহযোগী আটক

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ১৯১ সময় দর্শন

বগুড়ার শিবগঞ্জে ফেন্সিডিল বহন করায় সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার স্বাস্থ্যকর্মী ও উপজেলা আওয়ামী লীগ নেতার ছেলেসহ দু’জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৯ বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপিনাথপুর বাসস্ট্যান্ড থেকে আহত অবস্থায় তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার চালা গ্রামের সাইফুল আলমের ছেলে জান্নাতুল ফেরদাউস রাসেদ (৪০), একই গ্রামের  মৃত ইউসুফ খানের ছেলে রাসেল খান (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৬টার দিকে শিবগঞ্জের গোপিনাথপুর বাস্ট্যান্ডে চত্বরে মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষ হয়।

এসময় মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে গিয়ে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাস্তার পাশে এক চিকিৎসকের নিকট প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।

এসময় আহত মোটরসাইকেল আরোহীরা তাদের কাছে থাকা ব্যাগ খুঁজতে থাকে। তাদের আচরণে স্থানীয়দের সন্দেহ হলে তারা থানা পুলিশকে খবর দেয়।

শিবগঞ্জ থানার এসআই তরিকুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থল যায় এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। কিন্তু তারা হাসপাতালে যেতে আগ্রহী না হয়ে পুলিশের নিকট থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এতে সন্দেহ হলে পুলিশ তাদের ব্যাগ তল্লাশি করে ৫৯ বোতল ফেন্সিডিল পায়। পরে তাদের আটক করে মোটরসাইকেলসহ থানায় আনা হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিরাজুল ইসলাম জানান, দিনাজপুর থেকে মোটরসাইকেল যোগে ফেন্সিডিল বহন করে সিরাজগঞ্জ যাওয়ার পথে শিবগঞ্জ উপজেলার গোপিনাথপুর এলাকায় মাদককারবারিরা সড়ক দুর্ঘটনায় আহত হয়।

তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu