1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সাতক্ষীরায় আজও ৮ জনের মৃত্যু, নতুন সংক্রমণ ৭৭

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১৯৭ সময় দর্শন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১ জন ও করোনার উপসর্গ নিয়ে ৭ জনসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৮১ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪০ শতাংশে। করোনার শুরু থেকে এ পর্যন্ত সাতক্ষীরায় ৬৩ হাজার ৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন করোনা পজেটিভ ও ২৬২ জন জর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন রয়েছে।

জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ৬১ জনের। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২৮৯ জন। প্রতিদিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে করোনা আক্রান্ত নতুন নতুন রোগীর সংখ্যা বাড়ছে।

এদিকে জেলা প্রশাসনের তৃতীয় দফায় ঘোষণা করা তৃতীয় সপ্তাহের লকডাউন কঠোর বিধি-নিষেদের মধ্যদিয়ে চলছে। ২৪ জুন পর্যন্ত চলবে এই লকডাউন।

করোনার উর্ধমুখী হওয়ায় লকডাউন বাস্তবায়নে পুলিশ শহরের মোড়ে মোড়ে পুলিশের ব্যারিকেড দিয়ে লোক চলাচল নিয়ন্ত্রণ করছে। কিন্তু স্বাস্থ্যবিধি মানছে না কেউ। স্থানীয় হাট-বাজারগুলোতে প্রশাসনের নজরদারি না থাকায় কোন ভাবে স্বাস্থ্য-বিধি মানছে না সাধারণ মানুষ। স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu