1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শিবচরে ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষে এক শ্রমিকলীগ নেতা নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২১২ সময় দর্শন

মাদারীপুরের শিবচরে ইউপি নির্বাচন নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় আবু বকর ফকির (৪৫) নামের এক শ্রমিকলীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২২ জুন) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ঢাকার আসগরআলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত আবু বকর ফকির মাদবরেরচর ইউনিয়নের ডাইয়ারচর গ্রামের খালেক ফকিরের ছেলে। সে মাদবরেরচর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি ইউপি নির্বাচনে সদস্য পদে বিজয়ী আজিজুল সরদারের সমর্থক ছিলেন বলে জানা গেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি মিরাজ হোসেন জানান, ইউপি নির্বাচনের আগের দিন ২০ জুন রাতে মাদবরেরচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইউসুফ সরদার ও আজিজুল সরদারের দ্বন্দ্বের জেরে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে মেম্বার প্রার্থী আজিজুল সরদারের সমর্থক মাদবরেরচর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আবু বকর ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন।

পরে তাকে মুর্মুর্ষ অবস্থায় ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলেঢাকার আজগর আলী হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মঙ্গলবার রাতে মারা যান।

তিনি আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu