1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফের গাজা উপত্যকায় হামলার পরিকল্পনা ইসরাইলের!

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২০৪ সময় দর্শন

অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও আগ্রাসন চালানোর পরিকল্পনা করেছে ইহুদিবাদী ইসরাইলের মন্ত্রিসভা এমন খবর পাওয়া গেছে। লেবাননের আল-আখবার পত্রিকা জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সভাপতিত্বে মঙ্গলবার ইহুদিবাদী ইসরাইলি মন্ত্রিসভার এক নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে গাজা উপত্যকায় আবারও আগ্রাসন চালানোর ব্যাপারে একটি প্রস্তাব পাস হয়েছে। ইসরাইলের ১৩ নম্বর টিভি চ্যানেল জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী ফের গাজায় হামলা শুরু করতে চায়। কারণ, তাদের মতে গাজা যুদ্ধ শেষ হয়নি এবং এ ধরনের যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে।

এ কারণে ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজ ও সেনাপ্রধান আভিভ কুখাবি’র পরামর্শে গাজা উপত্যকার ওপর হামলার পরিকল্পনা অনুমোদন করেছে ইহুদিবাদী মন্ত্রিসভা।

এদিকে ইসরাইলি সেনাবাহিনীর জন্য নতুন করে অস্ত্রসস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করার লক্ষ্যে জেনারেল কুখাবি আমেরিকা সফরে গেছেন। সাম্প্রতিক গাজা যুদ্ধে খরচ করা অস্ত্রের ঘাটতি পূরণ করতেই তার এ সফর অনুষ্ঠিত হচ্ছে। তিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ১২ দিনের গাজা যুদ্ধের অভিজ্ঞতাও বিনিময় করবেন।

গত মে মাসের গোড়ার দিকে আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাদের ব্যাপক দমন অভিযানের প্রতিবাদে গাজা উপত্যকা থেকে ইসরাইল অভিমুখে রকেট নিক্ষেপ শুরু করে প্রতিরোধ আন্দোলনগুলো। দখলদার ইসরাইল টানা ১২ দিন ধরে গাজা উপত্যকার বেসামরিক অবস্থানে বিমান হামলা চালিয়ে তার জবাব দেয়।

ইসরাইল বিমান হামলা শুরু করার সঙ্গে সঙ্গে গাজা থেকে ইসরাইলের বিভিন্ন শহর লক্ষ্য করে হাজার হাজার রকেট নিক্ষেপ করতে থাকে হামাস ও ইসলামি জিহাদ আন্দোলনসহ অন্যান্য প্রতিরোধ সংগঠন। তারা এই ১২ দিনে জেরুজালেম, তেল আবিব এমনকি দূরবর্তী হাইফা শহরে চার হাজারের বেশি রকেট নিক্ষেপ করে ইহুদিবাদীদের অন্তরে কাঁপন ধরিয়ে দেয়।ফিলিস্তিনিদের রকেটের পাল্লা ও নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতা দেখে তেল আবিব ১২ দিনের মাথায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়। সূত্র: পার্সটুডে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu