1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

প্রথম প্রবাসী বাংলাদেশি হিসেবে সুইজারল্যান্ডে এমপি হলেন সুলতানা খান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১৯২ সময় দর্শন

সুইজারল্যান্ডে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে নারী অধিকার বিষয়ে অংশগ্রহণ করার জন্য ভোটের মাধ্যমে জুরিখ জোন থেকে নির্বাচিত হয়েছেন প্রবাসী বাংলাদেশি সুলতানা খান।

মঙ্গলবার  (২২ জুন) নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। সর্বোচ্চ ভোটে নির্বাচিতদের মধ্যে সুলতানা খান তৃতীয় স্থান অর্জন করেছেন। সুইজারল্যান্ডে এই প্রথমবারের মতো কোন প্রবাসী বাংলাদেশি জাতীয় সংসদে পা রাখছেন।

ঢাকার মিরপুরে জন্ম সুলতানা খানের। গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়। বাবার নাম এসএম রুস্তম আলী, মাতা রাজিয়া সুলতানা। পাঁচ ভাই দুই বোনের সংসারে সর্বকনিষ্ঠ তিনি।

বর্তমানে স্বামী প্রবাসী সাংবাদিক, সংগঠক এবং ব্যবসায়ী বাকিউল্লাহ খান ও দুই পুত্র সন্তানসহ দীর্ঘদিন যাবৎ সুইজারল্যান্ডের জুরিখ শহরে বসবাস করছেন।

নির্বাচনে অংশগ্রহণের পূর্বে তিনি সুইজারল্যান্ডের মূলধারার বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তাছাড়া বাংলাদেশের শিল্প ও সাহিত্য চর্চার জন্য বাংলা স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করছেন।

সুলতানা খান জানান, আমার এই অর্জন সব বাংলাদেশি এবং সুইজারল্যান্ডে বসবাসরত সব বন্ধু-বান্ধবদের যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের জন্য। আমি নারী অধিকারের বিষয়ে কথা বলার পাশাপাশি সর্বাত্মক প্রচেষ্টা থাকবে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলা ভাষার প্রাধান্য রক্ষা করা এবং এ সংক্রান্ত একটি শহিদ মিনার ও স্মৃতি স্থাপনা  করার বিষয়ে প্রস্তাব করার ইচ্ছা রয়েছে আমার।

সুলতানা খানের এ অর্জন প্রবাসী বাংলাদেশিদের জন্য অনন্য মাইলফলক হিসেবে কাজ করবে, কেননা একজন প্রবাসী বাংলাদেশি নারী হয়ে সুইজারল্যান্ডের মতো একটি উন্নত দেশের জাতীয় সংসদে আসন দখল করা একটি বিশাল অর্জন এবং বাংলাদেশিদের জন্য একটি গৌরবময় অর্জন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu