1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চুয়াডাঙ্গায় একদিনে ৯৩ ভাগ করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১৮৬ সময় দর্শন

চুয়াডাঙ্গায় একদিনের পরীক্ষায় ৯৩ ভাগ করোনা শনাক্ত হয়েছে। একদিনে মারা গেছেন ৫ জন। ফলে দিন দিন ভয়াবহ হয়ে উঠছে চুয়াডাঙ্গার করোনা পরিস্থিতি। একের পর এক এলাকা বিধি-নিষেধের আওতায় এনেও সাধারণ মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। নানা অজুহাতে রাস্তা-ঘাটে বেরিয়ে আসছে সাধারণ মানুষ।

মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গায় ৬৯টি নমুনা পরীক্ষার ফল আসে। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬৪ জনের। যার শতকরা হার ৯২ দশমিক ৭৫ শতাংশ।

এদিকে একই দিন জেলায় ৫ জন করোনায় মারা গেছেন। মৃতদের মধ্যে একজন সদর উপজেলার, দুইজন দামুড়হুদা ও দুইজন জীবননগর উপজেলার বাসিন্দা ছিলেন।

এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা হলো ৮৯ জন। বর্তমানে চুয়াডাঙ্গায় করোনা রোগির সংখ্যা ৬৮৭ জন। এরমধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ২৫৪ জন, দামুড়হুদা উপজেলার ২১৮ জন, জীবননগর উপজেলার ১২৮ জন এবং আলমডাঙ্গা উপজেলার ৮৭ জন।

চুয়াডাঙ্গা জেলার করোনার এমন ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই জেলা প্রশাসন পর্যায়ক্রমে দামুড়হুদা উপজেলা, চুয়াডাঙ্গা পৌর এলাকা, আলুকদিয়া ইউনিয়ন এবং জীবননগর উপজেলায় কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে।

কিন্তু জনগণ এসব এলাকায় বিধি-নিষেধের প্রথম দিন কিছুটা স্বাস্থবিধি মানলেও ধীরে ধীরে তা স্বাভাবিক সময়ের মতো হয়ে যাচ্ছে। একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান এবং গণপরিবহন ছাড়া সবকিছুই যেন স্বাভাবিক। জেলা প্রশাসনের পক্ষে প্রতিদিন একাধিক ব্যক্তিকে জরিমানা করা হলেও তাতে ভ্রুক্ষেপ নেই জনগণের। নানা অজুহাতে রাস্তা-ঘাটে বেরিয়ে আসছে তারা।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার আসা ফলাফলে অনেকটা আকস্মিকভাবে চুয়াডাঙ্গার করোনা শনাক্তের হার বেড়ে গেছে। আসা করা যায় অচিরেই এ হার কমে আসবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu