1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শ্যালিকার সঙ্গে পরকীয়া, প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৩৩২ সময় দর্শন

শেরপুরে শ্যালিকার সাথে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে মো. মফিজ উদ্দিন (৩০) নামে এক পাষণ্ড স্বামী। ২২ জুন মঙ্গলবার সকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর মরাকান্দি গ্রামে ওই ঘটনা ঘটে।

এদিকে ওই ঘটনায় পাষণ্ড স্বামী মফিজ উদ্দিনকে আটক করেছে পুলিশ। মফিজ স্থানীয় মো. সোহরাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে মফিজ উদ্দিনের সাথে জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের মো. সিরাজুল ইসলামের মেয়ে নাছিমা বেগমের (২৬) পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তারা ২ সন্তানের বাবা-মা।

এদিকে কিছুদিন ধরে মফিজ উদ্দিন তার শ্যালিকার সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। ওই ঘটনা জানার পর স্ত্রী নাছিমা বেগম মফিজ উদ্দিনকে পরকীয়া থেকে সরে আসতে অনুরোধ করেন।

এ নিয়ে নাছিমার সঙ্গে মফিজ উদ্দিনের পারিবারিক কলহ শুরু হয়। এরই এক পর্যায়ে সোমবার নাছিমা বেগমকে মারধর করে মফিজ। এতেও ক্ষান্ত থাকেনি মফিজ উদ্দিন।

পরদিন মঙ্গলবার সকালে নাছিমা বেগমের সঙ্গে মফিজ উদ্দিনের আবারও বাগবিতণ্ডা ও কলহের জের ধরে নাছিমা বেগমকে বেধরক মারপিটের এক পর্যায়ে শ্বাসরোধে হত্যা করে। খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ জানান, খবর পেয়ে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওই ঘটনায় নিহতের স্বামী মফিজ উদ্দিনকে আটক করা হয়েছে। নিহত নাছিমা বেগমের গলায় ও কানে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। ওই ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu