1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দুর্যোগপ্রবণ দেশগুলোর জন্য বাংলাদেশের নেওয়া পদক্ষেপগুলো অনুকরণীয়: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ১৬২ সময় দর্শন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ যতই আসুক, বাংলাদেশের জনগণ তা মোকাবিলা করতে পারবে।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বের যে কোনো দেশ বিশেষ করে, দুর্যোগপ্রবণ দেশগুলোর জন্য বাংলাদেশের নেওয়া পদক্ষেপগুলো অনুকরণীয়।

আজ একনেক সভায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘দুর্যোগ ঝুঁকি কমাতে বঙ্গবন্ধু’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন শেষে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ঘূর্ণিঝড়ে মানুষের জানমাল ক্ষতি কীভাবে কমানো যায়, কীভাবে মানুষকে বাঁচানো যায়। শুধু মানুষ না তার গৃহপালিত পশু এবং সাধারণ পশু-পাখিকে কীভাবে বাঁচতে পারে সে চিন্তা ভাবনা থেকে সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। আমাদের জন্য একটা মাইলফলক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই পদক্ষেপ অনুসরণ করে আমরা এ দেশের মানুষকে বাঁচাতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার আত্মবিশ্বাস আমরা পেয়েছি, এবং যে ধরনের পরিকল্পনা করা দরকার সেটাও নিতে পেরেছি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu